রংপুর মেট্রোপলিটন পুলিশের ধারাবাহিক অভিযানে গ্রেফতার ৭
রংপুর মেট্রোপলিটন পুলিশের আওতাধীন হাজীরহাট থানা ও কোতয়ালী থানা পুলিশ মহানগরের আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে পৃথক পৃথক সফল অভিযান পরিচালনা করেছে।
হাজীরহাট থানা পুলিশ
তারিখ: ২২/১২/২০২৫ খ্রি. | সময়: রাত অনুমান ০০:৪৫ ঘটিকা
স্থান: পূর্ব মন্থনা জোলাপাড়া, ঘাগট নদীর পাড়
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে প্রকাশ্য স্থানে তাস দিয়ে জুয়া খেলার সময় ০৪ (চার) জন জুয়াড়িকে হাতেনাতে গ্রেফতার করা হয়। অভিযানের সময় কয়েকজন কৌশলে পালিয়ে যায়।
🔹 উদ্ধারকৃত আলামতঃ
✔️ ৫২টি তাস
✔️ নগদ ৭৫০/- টাকা
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রংপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮ এর ৯৩ ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
কোতয়ালী থানা পুলিশ
তারিখ: ২২/১২/২০২৫ খ্রি. | সময়: রাত অনুমান ০১:৩০ ও ০১:৫০ ঘটিকা
নিয়মিত অভিযান ও ওয়ারেন্ট তামিল কার্যক্রমের অংশ হিসেবে ০২ (দুই) জন পরোয়ানাভুক্ত পলাতক আসামীকে নিজ নিজ বসতবাড়ি হতে গ্রেফতার করা হয়েছে।
একইসাথে কোতয়ালী থানা এলাকায়—
✔️ চেকপোস্ট তল্লাশি
✔️ মাদকবিরোধী অভিযান
✔️ বিশেষ অভিযান কার্যক্রম চলমান রয়েছে।
অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতে রংপুর মেট্রোপলিটন পুলিশ সর্বদা তৎপর।