February 6, 2026, 9:35 pm
শিরোনাম :
টাঙ্গাইলে বাসচাপায় প্রাণ গেলো সেনানিবাসের মেছ বাবুর্চির চুয়াডাঙ্গার দুটি আসনে ১১ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা ঠাকুরগাঁওয়ে বিজিবির অভিযানে ১৫০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার, আটক ১(একজন). দিনাজপুরে  উপজেলা   বিরলে রাষ্ট্রীয় শোকে পতাকা উত্তোলন না করার কারণ জানতে চাওয়ায় সাংবাদিককে ধান্দাবাজ বললেন প্রধান শিক্ষক দিনাজপুর ফল আড়ৎদার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর অভিষেক অনুষ্ঠিত দিনাজপুরে র‌্যাব-১৩ এর মাদকবিরোধী অভিযানে ১৯৯ বোতল ফেয়ারডিল জব্দ; ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। পাবনা জেলার বেড়ায় সরকারি বিপিণ বিহারি পাইলট উচ্চ বিদ্যালয় জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত। রাজাপুরে সাফা মারওয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে ১’হাজার শীতবস্ত্র বিতরণ করছেন সিআইপি আলহাজ্ব মো: সিফাত উল্লাহ

Reporter Name

নান্দাইলে ১০ প্রার্থীর মধ্যে ৫ প্রার্থীর মনোনয়ন বৈধ, অপর ৫ জনের প্রার্থিতা বাতিল ঘোষণা

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:

আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-৯ (নান্দাইল) সংসদীয় আসনে প্রার্থী যাচাই-বাছাইয়ের গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হয়েছে। রোববার (৪ জানুয়ারি) ময়মনসিংহ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাইবাছাই শেষে মোট ১০ জন প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। অপর ৫ জনের মনোনয়নপত্র বিভিন্ন কারণে বাতিল করা হয়েছে।
জেলা রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের দাখিলকৃত কাগজপত্র ও প্রয়োজনীয় নথি পর্যালোচনা শেষে এই চূড়ান্ত তালিকা প্রকাশ করেন।
বৈধ ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন—
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ইয়াসের খান চৌধুরী,
জামায়াতে ইসলামীর সমর্থিত বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) চেয়ারম্যান ফুলকপি প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চাঁন,
গণফোরামের উদীয়মান সূর্য প্রতীকের প্রার্থী লুৎফর বারী হামীম,
ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সাইদুর রহমান
এবং জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী হাসমত মাহমুদ তারিক।
অন্যদিকে ভোটার তালিকায় অসংগতি ও ঋণ খেলাপির অভিযোগে ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর মধ্যে ভোটার তালিকায় অসংগতির কারণে স্বতন্ত্র প্রার্থী হাসিনা খান চৌধুরী, এমডি মামুন বিন আব্দুল মান্নান ও পিন্টু চন্দ্র বিশ্ব শর্মার মনোনয়নপত্র বাতিল হয়। এছাড়া ঋণ খেলাপির দায়ে স্বতন্ত্র প্রার্থী ড. এ. আর খান এবং খেলাফত মজলিসের প্রার্থী শামছুল ইসলাম রহমানির মনোনয়ন বাতিল করা হয়।
নির্বাচন কমিশন সূত্র জানায়, মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার সুযোগ পাবেন। আপিল নিষ্পত্তির পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা